BB Data Entry Operator Job 2026

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে ২৬ জন নিয়োগ, গ্রেড-১৬, আবেদন শেষ ২১ জুন ২০২৬।

Build your career in the Central Bank of Bangladesh!

Total Vacancies
26 Positions

Job Rank
16th Grade

Application Fee
200 BDT

✔ শিক্ষাগত যোগ্যতা (Academic Requirements)

  • স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।
  • কম্পিউটার/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স সম্পন্ন হতে হবে।
  • ব্যতিক্রম: কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এই অতিরিক্ত ০৬ মাসের কোর্সের শর্ত প্রযোজ্য নয়।
  • ২১/০৬/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতক এবং ডিপ্লোমা কোর্সের ফলাফল প্রকাশিত হয়েছে শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য।

✔ অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী

  • বয়সসীমা (০১/০১/২০২৬ তারিখে): সকল সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর হতে হবে।
  • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী টাকা ৯,৩০০ — ২২,৪৯০/- এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুযোগ-সুবিধা।
  • বাছাই প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের আবশ্যিকভাবে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • কোটা নীতি: স্টাফ বা সাধারণ নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ সরকারি কোটা সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।

📊 জিপিএ/সিজিপিএ এর সমতুল্য বিভাগ নির্ধারণ নীতিমালা

এস.এস.সি / এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে (৫.০০ স্কেল)
অর্জিত জিপিএ (GPA) সমতুল্য শ্রেণি/বিভাগ
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম শ্রেণি/বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় শ্রেণি/বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম তৃতীয় শ্রেণি/বিভাগ
বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে
৪.০০ পয়েন্ট স্কেলে ৫.০০ পয়েন্ট স্কেলে সমতুল্য শ্রেণি/বিভাগ
৩.০০ বা তদূর্ধ্ব ৩.৭৫ বা তদূর্ধ্ব প্রথম শ্রেণি/বিভাগ
২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় শ্রেণি/বিভাগ
১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম তৃতীয় শ্রেণি/বিভাগ

⏰ গুরুত্বপূর্ণ সময়সূচী

আবেদন শুরুর তারিখ: ১৪ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬ (রাত ১১:৫৯ টা)
ফি প্রদান ও ভেরিফিকেশনের শেষ সময়: ২৪ জুন ২০২৬ (রাত ১১:৫৯ টা)

💼 Bangla QR ফি প্রদান পদ্ধতি

অনলাইনে আবেদন করার পর প্রার্থীরা Bangla QR code সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবেন। যেকোনো ব্যাংক বা MFS অ্যাপ যা বাংলা কিউআর সাপোর্ট করে, তা দিয়ে স্ক্যান করে ২০০/- টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের পর অবশ্যই ওয়েবসাইটে Verify Payment Link-এ ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করতঃ Tracking Page ডাউনলোড ও সংরক্ষণ করতে হবে।

📌 ছবি ও তথ্য পূরণ সংক্রান্ত সতর্কতা: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এস.এস.সি সনদের সাথে হুবহু মিল রেখে পূরণ করতে হবে। নতুন প্রার্থীদের ক্ষেত্রে নতুন CV তৈরি করার সময় সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত সদ্য তোলা Formal রঙিন ছবি ও প্রার্থীর নিজের স্পষ্ট স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদনপত্রে কোনো ভুল তথ্য থাকলে সংশোধনীর সুযোগ থাকবে না এবং সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে।

Application Submission Panel

📅 Application Deadline: 21 June 2026

Clicking the button above will securely redirect you to the official e-recruitment system page managed directly by Bangladesh Bank.

⚠️ সতর্কতা

আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তবে কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা নিয়োগকর্তার সঙ্গে BD Job Corner-এর কোনো স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক নেই।

নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করে, প্রতারণামূলক আচরণ করে, ভুয়া তথ্য প্রদান করে, অথবা শারীরিক, মানসিক কিংবা অন্য কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তা এড়িয়ে চলুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

চাকরির জন্য আবেদন করার আগে প্রতিষ্ঠানের তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি এবং যোগাযোগের মাধ্যম যথাযথভাবে যাচাই করে নিন। আপনার সচেতনতাই আপনাকে নিরাপদ রাখবে।

Share it on

Facebook
X
LinkedIn
Pinterest
Telegram
WhatsApp
Email

Written By Bd Job Corner Team

The BD Job Corner Team is committed to helping job seekers across Bangladesh discover better career opportunities with confidence. Our editorial team researches, verifies, and publishes the latest Government, Bank, Private, Foreign, NGO, and other high-demand job circulars to ensure every listing is accurate, relevant, and up to date.

With access to 10,000+ career opportunities and a commitment to free, unlimited access, we aim to connect talented individuals with the right employers—making the journey from job search to career success simpler, faster, and more reliable.

You may like these posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *